অবহেলার ভোজ
- মোঃ নাসির উদ্দীন

বেঁচে থাকতে এক ফোঁটা জল দিলে না তৃষ্ণায়,
খোঁজ নিলে না দিন কেটেছে কোন সে হতাশায়?
তখন তো ভাই সময় ছিল না, ছিলে মহাব্যস্ত,
আমার আকাশ মেঘে ঢাকা, সূর্য ছিল অস্ত।

একটু খাবার মুখে তুলে দেওয়ার জো ছিল না কারো,
একলা ঘরে ধুঁকছি যখন, বললে না তো ‘পারো’।
কেমন আছি—এই কথাটি জানতে চাওনি কেউ,
বুকে আমার আছড়ে পড়ত অভিমানে ঢেউ।

আজ আমি নেই, নিথর দেহ মাটির ঘরে যাবে,
শহর জুড়ে মাইক বাজে, সবাই খবর পাবে।
উঠোন জুড়ে রান্নার ধুম, ডেকচি চড়ে চুলায়,
পুরো গ্রামকে দাওয়াত দিলে—শোক কি তাতে জুলায়?

ঘি-পায়েসের সুবাস ছোটে, পেট ভরে সব খায়,
আমার বিদেহী আত্মা তখন ধিক্কার দিয়ে যায়।
জীবিত মানুষের কদর নেই এই নিষ্ঠুর ভুবনে,
মৃতের তরে ভোজের আয়োজন—বিষ লাগে মোর মনে।

ধিক্কার জানাই অঢেল খানি, ধিক্কার ওই দান,
বেঁচে থাকতে যে জন পায়নি একটুখানি সম্মান।


০৩-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026