কথা বলা টিয়া
- মোঃ নাসির উদ্দীন
সবুজ বরণ টিয়া পাখি,
বাঁকানো লাল ঠোঁট,
মানুষের মতো দিব্যি বলে—
কথার নেইকো চোট।
বললে তুমি, "কেমন আছো?"
বলবে সে ঠিক তাই,
ডাকবে খোকন, ডাকবে খুকি,
মিষ্টি কথা পাই।
মা যখন দেয় ডালিম দানা,
টিয়া বলে "খাব",
পাখা নেড়ে খুশিতে কয়—
"এখন ডালিম পাব!"
রাম-নাম সে আউড়ে চলে,
শেখালে মা-বাবা,
টিয়া পাখির বুদ্ধি দেখে
সবাই বলে "সাবাশ!"
০৪-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।