লাল শিমুলের ডাক
- মোঃ আছির আলী ( আসিফ )
শিমুল ফুল টুকটুকে লাল
গাছে বসে দোলে,
রোদ্দুর এসে গালে চুমু
রাঙা হাসি তোলে।
বসন্ত এলে নীল আকাশে
স্বপ্ন আঁকে ডালে,
পাখির গানে দুলে দুলে
মন যে ভেসে চলে।
ঝরে গেলে মাটির বুকে
নিস্তব্ধ দুপুর ঢাকে,
তবু তারই লাল রঙে
নতুন দিনের ডাকে।
যে ফুল ফুরায় ক্ষণিক তরে
সে-ই তো শেখায় শেষে,
মাটির মাঝে হারিয়েও
ফিরে আসে নববেশে।
০৬-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।