অবহেলার পঙ্‌ক্তিমালা
- মোঃ নাসির উদ্দীন

শব্দ সাজাই রক্ত ঝরিয়ে, ছন্দের মায়াজালে,
হৃদয় নিংড়ে স্বপ্ন বুনি— বিষণ্ণতার কালে।
অথচ দেখি দেয়াল জুড়ে একরাশ নীরবতা,
কেউ শোনে না বুক চিরে কওয়া মরমী ব্যাকুলতা।

তবে কি তাদের বোধের অভাব?
নাকি শব্দগুলো বড্ড কঠিন, ধরাছোঁয়ার বাইরে?
নাকি চশমা এঁটে অন্ধ তারা সুন্দরের ঐ নহিরে?
কবিতা বুঝে মন লাগে যে, লাগে একটু দরদ,
পাথরের বুকে ফুটবে কেন ফুলের শুভ্র শরৎ?

নাকি দম্ভের নীল বিষে নীল হয়ে গেছে হিয়া?
অহংকারে মত্ত যারা, নিজেকেই নেয় বাজিয়া।
অন্যের আলোয় চোখ ধাঁধানো তাদের সাজে না ভাই,
নিজেদের এই ছোট জগতে তারাই যে বড়াই।

তবুও কবি লিখে যাবে ঠিক, হার মানবে না কলম,
নিজের ক্ষত নিজেই সে আজ মাখবে হয়ে মলম।
কেউ না জানুক, আকাশ তো জানে— মেঘ তো কথা কয়,
একটি নীরব দীর্ঘশ্বাসই কবিতার শ্রেষ্ঠ জয়।


০৬-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026