শেষ খেয়ার পথে
- মোঃ নাসির উদ্দীন

ছয়ই মার্চ, এই তিথিতেই আলোক দেখা ভবে,
আজকে হঠাৎ মনে হলো মাটির ডাকই তবে?
যেদিন প্রথম কেঁদেছিলাম জয়ের তরী বেয়ে,
আজকে না হয় যাই এক শান্ত করুণ সুর গেয়ে।

পরিচিত যত মুখ আছে এই মায়ার পৃথিবীতে,
ভুল-ত্রুটি মোর ক্ষমা করো মনের নিভৃতিতে।
কখন যে কার ডাক আসে ঐ ওপার হতে ভাই,
আমিও চলে যাব একদিন, কারো যে নিস্তার নাই।

যারা দিলে এক বুক ভরা শুভকামনার রেশ,
ধন্যবাদ জানাই তাদের, ভালোবাসা সবিশেষ।
জন্মদিনের এই ক্ষণে মোর এটুকুই শুধু চাওয়া—
শেষের বেলায় হাসিমুখে হোক মায়ার তরী বাওয়া।


০৭-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026