প্রেমের জ্বালা
- মোঃ নাসির উদ্দীন

ভেবেছিলাম প্রেম মানে শুধু চাঁদের আলোয় ঘোরা,
এখন দেখি কপালে আমার জুটলো শুধু ছ্যাকা।
মিষ্টি কথায় মন ভুলিয়ে দিলে তুমি ধরা,
এখন কেন আমায় একলা ফেলে দিলে একা?

হাসিমুখে বললে আমায়, "একসাথেই রবো",
এখন বলো "ব্যস্ত আছি, পরে কথা হবে"।
রাতের ঘুমটা কেড়ে নিলে, শান্তি গেল দূরে,
প্রেমের বিষে মনটা আমার মরছে ঘুরে ঘুরে।

দামি গিফট আর রেস্টুরেন্টে পকেট হলো ফাঁকা,
বিনিময়ে কপালে মোর দুঃখ হলো আঁকা।
প্রেম কইরা কি জ্বালারে হইলো, বুঝলাম এখন হাড়ে,
শান্তি পেতে মনটা এখন কেবল পালাতে চায় দূরে।


০৯-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026