ঈদ ও একতার বার্তা
- মোঃ আছির আলী ( আসিফ )

সারা বছর পরিশ্রমে কাটে দিনরাত,
স্বপ্ন গড়ি আমরা সবাই হাতে হাত।
ঘামে ভেজা পরিশ্রমে গড়ে ওঠে জীবন,
ঐক্যের শক্তিতে এগিয়ে চলে সবার স্বপন।

ঈদ আসে সবার জীবনে খুশির বার্তা নিয়ে,
আনন্দের ঢেউ ছড়িয়ে পড়ে হৃদয় ভরিয়ে।
ঈদের উপহার আনে আন্তরিক ভালোবাসার টান,
কর্মীদের মুখে ফুটে ওঠে আনন্দের সুমধুর গান।

প্রতি বছর সামগ্রী পৌঁছে যায় শ্রমিকদের হাতে,
ঈদের আনন্দ ভরে ওঠে সবার মুখের হাসিতে।
খুশির রঙে রাঙা হয়ে ওঠে প্রতিটি প্রাণ,
ঐক্যের বন্ধনে গভীরভাবে বাড়ে ভালোবাসার টান।

মালিক-শ্রমিক মিলে গড়ি একতার নীড়,
উপহারে দূর হোক দুঃখ-কষ্টের ভিড়।
একই পরিবারের মতো আমরা এক লক্ষ্য মনে,
মৈত্রীর বন্ধন অটুট থাকুক ঈদের শুভক্ষণে।

কৃতজ্ঞতা জানাই হৃদয়ের গভীর থেকে,
ভালোবাসা পাই প্রতিদিন কাজের ফাঁকে।
মাইক্রো ফাইবার গ্রুপ পাশে থাকে সবসময়,
তাই তো কর্মীদের মনে জাগে নতুন আশার জয়।

লিবার্টি নিটওয়্যার লিমিটেড পরিবার,
ঈদের ভালোবাসা বাড়ে অসীম আবার।
চিরদিন অটুট থাকুক আমাদের এই বন্ধন,
মিলনের শক্তিতে ভরে উঠুক সবার জীবন।


১০-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।