রঙিন টিয়া
- মোঃ নাসির উদ্দীন

গাছের ডালে টিয়া বসে,
লাল টুকটুকে ঠোঁট,
গলায় তাহার কালো মালা,
ডানায় সবুজ কোট।

মানুষের মতো কথা বলে,
মিষ্টি সুরে ডাকে,
লঙ্কা পেলেই খুশি হয়ে,
নখ দিয়ে সে আঁকে।

আয় রে টিয়া, আয় রে কাছে,
বলব তোকে কথা,
খাঁচার ভেতর কেন আছিস?
মনে কি খুব ব্যথা?

উড়িস যদি নীল আকাশে,
ডানা দু’টি মেলে,
মনটা আমার নেচে ওঠে,
তোকে ডালিম দিলে।


১০-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।