অপরাজিতা
- মোঃ নাসির উদ্দীন
আঁধার চিরে যে জন আনে ভোরের শুকতারা,
মা-বোন-জায়া রূপভেদে সে স্নেহে আত্মহারা।
কখনো সে কোমল লতা, কখনো সে ঝোড়ো হাওয়া,
নয়কো শুধু অবলা সে, নয় শুধু কাছে পাওয়া।
পায়ের তলায় সর্ষে তার, মাথায় সুনীল আকাশ,
দাবিয়ে রাখার দিন গিয়েছে—উড়ছে জয়ের নিশান।
আঁতুড়ঘর থেকে আজ হিমালয়ের চূড়া,
শক্তিরূপিনী সে নারী, সাহসে সে সেরা।
সহনশীলা ধরিত্রী সে, বুকে সাগর জল,
অন্যায়ের মুখে হয়ে ওঠে সে আগ্নেয়গিরির ঢল।
শিকল ভাঙার গানে গানে আজ জাগছে নতুন দেশ,
নারীর আলোয় ঘুচবে জানি কালো আঁধার-বেশ।
সম্মান তাকে দিও না শুধু একটি বিশেষ দিনে,
সে তো প্রদীপ, আলোকবর্তিকা—রাখো তাকে চিনে।
সালাম জানাই সেই নারীকে, যে লড়ছে একা হাতে,
পৃথিবীটা সুন্দর যার কোমল ছোঁওয়াতে।
১০-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।