ভালো মানুষের ভাত নাই
- অথই মিষ্টি
বলতে গেলে মা ও বেজার উচিত কথা ভাই
মানুষের মন রক্ষা করতে তাই মিথ্যা বলাও চাই
হাজার কথা বলা যাবে তবে উচিত কথা নয়
উচিত কথা বলতে গেলে সম্পর্ক খারাপ হয়
ভালো কথা আজ কেবলই বইয়ের পাতায় মানায়
বলতে গেলে তা মানুষের কাছে উপদেশ হয় আর বিশ্রী শোনায়
ভালো কথা বলা ভালো মানুষের ভাত নাই আজ এটাই বাস্তবতা
ভালো কথার স্থান আজ মানুষের মুখে নয় শুধুই বইয়ের পাতা
১১-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।