হাসনাত আবদুল্লাহ
- মোঃ আছির আলী ( আসিফ )

জুলাইয়ের রাজপথে বিপ্লব এনেছে,
সবুজ জার্সিতে সে লড়াই করেছে।
বজ্র সে কণ্ঠস্বর ভয় নেই মনে,
জাগিয়েছে কোটি প্রাণ ক্ষণে ক্ষণে।

সমন্বয়ক থেকে সাংসদে আজ,
সততা ও নিষ্ঠায় সেরা তাঁর কাজ।
হাতে মেজারিং টেপ, ইঞ্চি ইঞ্চি মাপে,
অনিয়ম-দুর্নীতি ভয়ে আজ কাঁপে।

রাস্তার কার্পেটে নিখুঁত তাঁর নজর,
গড়ছেন মানুষের আস্থার ঘর।
দেবিদ্বারবাসী আজ পেয়েছে বীর,
সেবায় সঁপেছে যে নিজের শরীর।

হাসনাত নাম তাঁর সাহসে অটল,
অন্যায়ের বিরুদ্ধে সদা সে সচল।
তারুণ্যের প্রেরণা আশার সে আলো,
এই মাটিকে বাসে সে ভীষণ ভালো।

স্বপ্নের দেশ গড়া তাঁর মূল পণ,
জেগে আছে মানুষের সবারই মন।
সদা অবিচল তিনি ন্যায়ের সে পথে,
ছুটে চলে বাংলার বিজয়ের প্রভাতে।


১২-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।