এতিমের ঈদ ২
- মোঃ আছির আলী ( আসিফ )

এতিম হয়ে কাঁদি বাবা
ঈদের খুশির দিনে,
চারদিকে হাসি খেলে
আনন্দ রঙিন মনে।

নতুন জামা পরে সবাই
ঘুরে বেড়ায় দলে,
আমার চোখে অশ্রু ঝরে
নিঃশব্দ হৃদয়ের তলে।

মসজিদ ভরে তাকবির ধ্বনি
আল্লাহু আকবার সুর,
তোমার হাতটা নেই যে বাবা
তাই মনটা বহুদূর।

আগে তুমি কোলে তুলে বলতে
চল নামাজে যাই,
আজকে শুধু স্মৃতির ভেলায়
তোমাকেই খুঁজে পাই।

ঈদের সেমাই রান্না হয়
ঘরে ঘরে হাসি,
আমার ঘরে আজ নীরবতা
তোমার অভাবে অশ্রুতে ভাসি।

তবু মনে আশা রাখি
দোয়া করি প্রাণে,
আল্লাহ যেন রাখে তোমায়
জান্নাতেরই ফুল বাগানে।

এতিম হয়ে কাঁদি বাবা
ঈদের খুশির দিনে,
তোমার শেখানো পথেই চলি
এই জীবনের বীণে।


১৪-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।