সময়ের স্রোতে জীবন
- মোঃ নাসির উদ্দীন
সময় যেন এক অবাধ্য নদী,
চলে নিরন্তর,
জীবন সেখানে ছোট এক নৌকা, ঢেউয়ে লড়ছে ঘর।
অতীতের বালুচরে পড়ে থাকে
স্মৃতির কিছু কণা,
ভবিষ্যৎ আজও এক অজানা দেশের
নীল সীমানা।
মুহূর্তগুলো ঝরে পড়ে যেন
শিউলি ফুলের মতো,
কেউ বা সাজায় মালা, কেউ বা বাড়ায় ক্ষত।
সময় তো কারো নয়,
সে কেবলি বয়ে যায়—
জীবন সার্থক হয় শুধু বর্তমানকে
পাওয়াতে আর পাওয়ায়।
১৪-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।