ঝড় পেরিয়ে ফল!
- মোঃ আছির আলী ( আসিফ )

অগণিত ফোটে আমের মুকুল,
ঝড়ে পড়ে যায় কত শত ফুল,
বসন্ত হাওয়ায় দোলে ডালে,
স্বপ্ন জাগে সবুজ কালে।

ঝড়ের তাপে ঝরে অনেক,
বিফল হয় মনোরথ,
তবু তাদের মাঝের ভিড়ে,
আশা জাগে নীরব নীড়ে।

অল্প ক’টি টিকে থাকে,
সূর্যের আলো বুকে মাখে,
বৃষ্টি এসে ধুয়ে দেয় ধূলি,
সবুজ পাতায় বাজে বেণুর বলি।

দিন যায় ধীরে রাতের পিছু,
বড় হয়ে ওঠে আমের কিছু,
মিষ্টি গন্ধ ভাসে বাতাসে,
হাসি ফোটে সবার আশেপাশে।

ঝরে যারা পথের কূলে,
স্মৃতি তাদের থাকে ভুলে,
শেষে গাছে যে ক’টি হাসে,
সেখানেই তো সুখের ফল আসে।


১৬-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।