আকাশে বাঁকা চাঁদ
- মোঃ নাসির উদ্দীন
রমজানেরই শেষে আজ
খুশির ঈদের বার্তা বাজে,
নিমন্ত্রণ জানাই তোমায়
আজকে সকাল-সাজে।
সেমাই-পোলাও আর ফিরনি
হবে ভূরিভোজের ধুম,
আসলে তুমি তবেই হবে
পুরো বাড়ির আনন্দ নিঝুম।
খুশির হাওয়া দিচ্ছে দোলা,
ঈদের দুয়ার আজ যে খোলা।
পুরোনো সব মান-অভিমান
মুছে দিয়ে গাইব গান।
আমার ঘরে ঈদের সাজে,
থাকবে তুমি সবার মাঝে।
আসবে কিন্তু দুপুরবেলা,
জমবে দারুন খুশির মেলা।
নীল আকাশে বাঁকা চাঁদ
জানিয়ে গেল খুশির সংবাদ।
ঈদের দিনে আমার ঘরে
দাওয়াত দিলাম আদর করে।
বুক ভরা ভালোবাসা আর
এক চিমটি মিষ্টি হাসি—
থাকবে তোমার অপেক্ষায়
আমি তোমায় ভালোবাসি।
১৬-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।