অবহেলার ভাট ফুল
- মোঃ নাসির উদ্দীন
মাঠের ধারে, বনের কোণে
ফুটলো রে ভাট ফুল,
শুভ্র হাসির মায়ায় মাখা
পাপড়ি যে নির্ভুল।
সাদা রঙের মস্ত ডালি
মাঝখানে তার লাল,
বসন্তের এই স্নিগ্ধ সাজে
ভোর হলো আজ কাল।
নেইকো তোমায় আদর সোহাগ
নেই মালতীর মান,
তবুও কেন ছড়াও তুমি
অজানা এই ঘ্রাণ?
পথিক থামে ক্ষণিক তরে
তোমার মায়ায় পড়ে,
বুনো পথের স্নিগ্ধ শোভা
রাখো যে প্রাণ ভরে।
কেউ খোঁজে না, কেউ জানে না
তোমার কোনো নাম,
বনের সবুজ আঁচল ঘিরেই
তোমার আসল ধাম।
১৬-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।