অভাগার ঈদ ২
- মোঃ আছির আলী ( আসিফ )

ঈদের সকাল এলো আবার
নতুন রৌদ্র হাসে,
মানুষগুলো আনন্দে মাতে
রঙিন পোশাক ভাসে।

মসজিদের পথে লোকের ভিড়ে
সবার মুখে হাসি,
নীরব মনে দাঁড়িয়ে দেখি
দুঃখভরা উদাসী।

শিশুরা পরে নতুন জামা
খেলায় মাতে সুখে,
আমার চোখে স্মৃতির ছায়া
জেগে উঠে বুকে।

পিতা যদি থাকতেন আজ
ধরতেন আমার হাত,
ঈদের খুশি ভাগ করে নিতাম
ভুলে যেতাম রাত।

কবরের পাশে বসে আমি
ডাকি নীরব সুরে,
পিতা তুমি আছ কি শুনো
আমার বুকের নূরে?

চোখের জলে ভিজে যায়
ঈদের শুভ দিন,
তবু প্রভুর দরবারে করি
পিতার মাগফিরাতের ঋণ।

দুঃখ বুকে নিয়েই আজও
কাটি ঈদের ক্ষণ,
পিতার স্মৃতি হৃদয়জুড়ে
আমার চির আপন।


২১-০৩-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০২-০৪-২০২৬ ২১:৩৬ মিঃ

শব্দের কোমল ছোঁয়ায় মন জাগে, কবি, আপনার প্রতি রইল আন্তরিক শুভকামনা।

মোঃ আছির আলী ( আসিফ )
০৬-০৪-২০২৬ ০৯:৫৫ মিঃ

অসংখ্য ধন্যবাদ

০২-০৪-২০২৬ ২১:৩৫ মিঃ

শব্দের কোমল ছোঁয়ায় মন জাগে, কবি, আপনার প্রতি রইল আন্তরিক শুভকামনা।

মোঃ আছির আলী ( আসিফ )
০৬-০৪-২০২৬ ০৯:৫৫ মিঃ

অসংখ্য ধন্যবাদ


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026