এতটা উদাসীন হতে পারো কিভাবে?
- কাজী ফাতেমা ছবি

এতটা উদাসীন হতে পারো কিভাবে!
ব্রত করেছো উদাসীনতার?
একতিল সর্ম্পক গড়ে উঠেনি এতদিন ধরে!
কিছুই না আমি!
শত্রু হলেও জেনে রেখো;
খারাপ চাইবো না কখনো
শত্রুতাটা অন্তত: জিইয়ে থাকুক সম্পর্কে।
সয়েতো নিয়েছিই..
সয়ে নিয়েই না হয় বাঁচি।

তোমার র্দুদমনীয় অবহেলার খেলায়
আমি হারতেই থাকি,
কতটা হারাতে পারলে .....
তোমার বিশ্রুত ক্রোধ মাটিতে গিয়ে পড়বে।
তুমি নিজেই অবিচার করছো নিজের উপর,
ভয়ংকর ক্রোধ তোমার বিতৃষ্ণায় ভরা প্রাণ
কতকাল সইবে কে জানে!!

জীবন কয়টা তোমার! একটাই তো নাকি?
অস্বচ্ছ মনে অসার কঠোরতা...
এতটা আবেগহীন মানুষ হতে পারে!
কল্পনাতীত।

আমার আবেগ প্রতিবারই ফুলহীন বসন্ত নিয়ে আসে.... আর
অন্তরে যে প্রতিনিয়ত টুংটাং দু:খ সুর তোলে...বাস্তব;
সুখের অনুরণন সবই যেন উপকথা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026