আসল ব্যবধান
- মোঃ আছির আলী ( আসিফ )

তুমিও আলেম, সেও আলেম
এটুকুই শুধু ব্যবধান,
তুমি খাও হারাম নির্লজ্জ মনে
সে রাখে রুজি হালাল আর ঈমান।

তুমি বলো কথা মঞ্চে দাঁড়িয়ে
জ্ঞান যেন ঢেউয়ের মতন,
সে আগে দেখে নিজের আমল
চরিত্র রাখে সে সতর্ক গোপন।

তুমি খোঁজো দুনিয়ার মান-সম্মান
পদ আর মানুষের স্তুতি,
সে চায় শুধু রবের সন্তুষ্টি
হোক না পথটা ধীর আর ক্ষুদ্র গতি।

নামেই যদি আলেম হও
কী হবে সেই পরিচয়?
হালাল রুজি, সৎ চরিত্র
এগুলোতেই মানুষের জয়।

তাই বলে আজ নিজেকে আগে
করো না কখনো গাফেল,
আমল ছাড়া জ্ঞানের আলো
কখনো হয় না কামেল।


০৬-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026