শিল্পী বাবুইপাখি
- মোঃ আছির আলী ( আসিফ )

নদীর কূলে,গাছে ঝুলে,
বাবুই পাখির ঘর,
তালের পাতা বুনেছে ছাতা,
নিপুণ কারিগর।

নেইকো ইট কিংবা সিমেন্ট,
নেই কোনো দামী ঘর,
পাখির হাতের ছোঁয়ায়,
অতুলনীয় শিল্পঘর।

খড় ও কুটা, নরম সুতা,
ঠোঁটে করে আনে,
বাসাটি তার চমৎকার,
বুনে চলে আপন মনে।

ঝড় ও বৃষ্টিতে, বাসাটি দোলে,
ভয় নেই তার,
সুখের নীড়ে, সবাই ফিরে,
মেলে শান্তির জোয়ার।

নেইকো দেয়াল, রাখে খেয়াল,
ছোট্ট পাখির প্রাণ,
গাইছে পাখি, মেলে আঁখি,
আনন্দেরই গান।

রোদের বেলা, করছে খেলা,
আকাশ পানে চেয়ে,
শিল্পী মন সারাক্ষণ,
সুখের গানই গেয়ে।


০৯-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।