গীতিকবিতা - বেদনার বংশ!
- মোঃ আছির আলী ( আসিফ )

আপন জনকে ভালোবেসে
নিজেকে করেছি ধ্বংস,
পাইনি তাদের ভালোবাসা
পেয়েছি বেদনারি বংশ।

স্বপ্নগুলো ভেঙে গিয়েছে,
ফিরেনি মধুর স্পর্শ!
পাইনি তাদের ভালোবাসা
পেয়েছি বেদনারি বংশ।

যাদের পাশে দাঁড়িয়েছিলাম,
আজ তারা নেই পাশে।
ভিড়ের মাঝে একা আমি,
ডাকলেও কেউ না আসে।

প্রয়োজনে ছিলাম আমি
তাদের স্বার্থের অংশ,
পাইনি তাদের ভালোবাসা
পেয়েছি বেদনারি বংশ।

এমন জায়গায় হয়েছে ক্ষত,
মুছতে নাহি পারি।
সেই ক্ষতর জ্বালায় জ্বলে,
দিনে রাতে পুড়ি।

নিজের স্বার্থে হতে পারে,
আপন জনেরা হিংস্র,
পাইনি তাদের ভালোবাসা,
পেয়েছি বেদনারি বংশ।

আপন জনকে ভালোবেসে
নিজেকে করেছি ধ্বংস,
পাইনি তাদের ভালোবাসা
পেয়েছি বেদনারি বংশ।


এই গীতিকবিতাটি সম্পূর্ণ আমার নিজস্ব সৃষ্টি। আমার লিখিত অনুমতি ছাড়া এটি কোনোভাবে কবিতা, আবৃত্তি, গান, ভিডিও বা অন্য কোনো মাধ্যমে ব্যবহার, প্রকাশ বা প্রচার করা নিষিদ্ধ।
এটি কপিরাইট আইনের অধীন সংরক্ষিত। অনুমতি ছাড়া ব্যবহার করা হলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


১২-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026