নববর্ষের প্রার্থনা
- মোঃ আছির আলী ( আসিফ )

বৈশাখ এল রঙিন বেশে,
খুশির জোয়ার এই দেশে।

নতুন ভোরে সূর্য ওঠে,
হাসির আলো মুখে ফোটে।

মুড়ি, মুড়কি, মন্ডা-মিঠাই,
দুঃখ ভুলে হাসি সবাই।

আল্লাহর নাম স্মরণ করি,
শুকরিয়া জানাই হৃদয় ভরি।

নতুন দিনে দোয়া করি,
সত্য পথে জীবন গড়ি।

গুনাহ থেকে দূরে থাকি,
ইমান আমল সদা রাখি।

সৎ কাজের পথে হাঁটি,
অন্যায় থেকে ফিরে আসি।

শান্তি আসুক সবার মনে,
রহমত বর্ষুক প্রাণে প্রাণে।


১৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।