মিছে মায়া
- মোঃ নাসির উদ্দীন

চেনা এই চরাচর,
মিছে এই ঘরবাড়ি,
সময়ের সাথে শেষে
দিতে হবে পাড়ি।
যারে ভাবি আপনার,
সে তো শুধু ছায়া,
দিন গেলে ছিঁড়ে
যায় পৃথিবীর মায়া।

সাজানো এ বাগিচায়
কত ফুল ফোটে,
বেলাশেষে ঝরে
তারা মাটির ললাটে।
রঙিন এ খেলাঘর
বালুর প্রাসাদ,
মিছে কেন পুষি
মনে মেকি আহ্লাদ?

যৌবন ভেসে যায়
জোয়ারের টানে,
অচেনা আঁধার আসে
জীবনের পানে।
সাঙ্গ হবে খেলা
এই ভব-পারাবারে,
একা একা যেতে হবে
ওপারের ধারে।

অন্ধকারের দেশে
আলো নাই আর,
বৃথা এই আয়োজন
মিছে সংসার।


১৫-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026