অবহেলার কষ্টিপাথর
- মোঃ নাসির উদ্দীন

স্বর্ণকারে স্বর্ণ চিনে
কষ্টিপাথর দিয়া,
তুমি আমায় চিনলা না তো পাথর হিয়া নিয়া।
বাহির দেখে ভুললে তুমি,
দেখলে না তো ভিতর,
খাঁটি সোনার মানুষটারে ভাবলে তুমি ইতর।
আগুনে পুড়লে সোনা
তবেই সে যে খাটে,
আমার হৃদয় পুড়ল শুধু তোমার অবহেলা ঘাটে।
ভালোবাসার মূল্য দিতে
জানল না এ মন,
পরখ করতে ভুল করে যে হারালো রতন।
কাঁচের ঝিলিক দেখে তুমি
ভাবলে বুঝি হীরা,
খাঁটি মনের টান বুঝে না মায়া-মোহে ঘেরা।
যেদিন তোমার কষ্টিপাথর
পড়বে চোখের জলে,
সেদিন আমায় খুঁজবে জানি— হারানো ভূতলে।


১৭-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026