পরখ
- মোঃ নাসির উদ্দীন

স্বর্ণকার তো সোনা চেনে, কষ্টিপাথরে ঘষে,
খাঁটি-ভেজাল যাচাই করে আপন মনে বসে।
সে তো জড় পাথর বোঝে, ধাতুর চিনে মন,
তুমিও তো চিনলে না এই বিরল হিরণ।

আমার বুকের ভেতর জমানো ছিল পাহাড় সমান আশা,
তুমি বুঝলে না এই খাঁটি মনের পাগল ভালোবাসা।
যাকে তুমি অবহেলায় ফেলে দিলে দূরে,
সে যে শুধু তোমায় পেত হৃদ মাঝারে পুড়ে।
স্বর্ণ যেথায় হার মেনে যায়,
প্রেমের কাছে অতি নগণ্য,
তুমি আমায় হারাবে জেনেও রয়েছি আজ বন্য।

হয়তো কোনো এক বিকেলে, যখন নামবে সাঁঝ,
বুঝবে তুমিও— ভালোবাসা নয় তো কোনো সাজ।
সোনা তো চিনেছিলে তুমি, জহুরি যে তার কাছে দামী,
কিন্তু তোমার মনের মানুষ চিনতে ভুল করলে জানি।


১৭-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।