স্বদেশের তরে
- মোঃ আছির আলী ( আসিফ )
যদি আর কভু না ফিরি তোমার কোলে,
অশ্রু ফেলো না মাগো তুমি আঁখির জলে।
সবুজ ঘাসেতে মিশে রবে মোর কায়া,
বটবৃক্ষ হয়ে দেবো সেই চেনা ছায়া।
মাঠের বাঁশিতে শুনো তুমি মোর গান,
দেশের ধুলোয় সঁপেছি যে এই প্রাণ।
সোনার ফসলে হাসি হয়ে ফুটে রব,
বিজয়ের বেশে কথা আমি বলে যাব।
পথের ধারে খুঁজো না মাগো আর মোরে,
মিশে আছি প্রিয় বাংলার কোলজুড়ে।
রক্তের দামে অর্জিত এই স্বাধীনতা,
স্মৃতিতে অম্লান রবে মোর সব কথা।
বাংলার মাটি মাখা রবে মোর দেহ,
ভুলবে না মোরে জানি চিরদিন কেহ।
১৭-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।