মায়ার ছায়া
- মোঃ নাসির উদ্দীন
তুমি দেখতে সুন্দর হলেও মনটা
তোমার কালো, আঁধার মাখা রাত,
মিথ্যে মায়ায় বাড়িয়ে দিলে আলতো
ছলনা ভরা নিঠুর দুটি হাত।
বাইরে তোমার চাঁদের মতন দীপ্তি
ভিতরে বিষ লুকোনো নীল সাপ,
বুকের মাঝে নেইকো কোনো তৃপ্তি
পাওনি তুমি প্রেমের কোনো তাপ।
চোখের কোণে সজল মায়া আঁকো
হৃদয় জুড়ে কঠিন মরুর ধূলি,
আপন মনে নিজেকে ঢেকে রাখো
ভুলিয়ে দিতে সহজ কথা গুলি।
মাত্রাবৃত্ত ছন্দের ৪+৪+৪+২
১৭-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।