দুঃখ তবে কার
- মোঃ নাসির উদ্দীন
সুখ যদি সবাই খোঁজে,
দুঃখ তবে কার?
দয়াল তোমার কাছে আমার
নেই যে আবদার।
আকাশেতে হাসছে শশী,
জোছনা মাখা রাত,
আমি না হয় আঁধার বুকে
রাখলাম এ হাত।
তোমার ওই সুখের ঝুড়ি
থাকুক তোমার পাশে,
রঙিন দিনে সবাই দেখি
কেবল তোমায় ভালোবাসে।
শূন্য হাতে পথের ধূলায়
কাটুক আমার দিন,
ব্যথার সাথে মিতালি মোর,
আমিই সে জন দীন।
অঝোর ধারায় নামলে বরষা
ঝরুক চোখের জল,
কাঁটার দহন সইতে শেখা
সেই তো পরম বল।
সুখের লোভে ফিরব না আর
তোমার রাঙা দ্বারে,
আমার মুক্তি খুঁজে নেব
বিষাদ-পারাবারে।
============
অক্ষরবৃত্ত ছন্দের
১৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।