অনুশোচনা
- মোঃ নাসির উদ্দীন
রাগের মাথায় তোরে একদিন দিয়েছিলাম চড়,
সে কথা মনেতে হলে ফেটে যায় অন্তর।
অবুঝ হাতের টানে ললাটে মাখালি ধুলো,
ছিঁড়ে গেল নিমেষেই সম্পর্কের মূলগুলো।
তোর ওই সজল চোখ ভাসে আজো দর্পণে,
বৃথা এই ক্ষমা চাওয়া অনুতপ্ত এ মনে।
দাবদাহে পুড়ে যায় হৃদয়ের সব সুখ,
মনে পড়ে বারে বারে তোর সেই ম্লান মুখ।
শাসন আড়ালে ছিল অন্ধ ক্রোধের নেশা,
ভালোবেসে দিয়েছি কি বিষাদের কুয়াশা?
অভিমানী তুই আজ চলে গেছিস কত দূরে,
স্মৃতিরা গুমরে মরে হাহাকার ভরা সুরে।
ফিরে যদি আসতিস মুছে দিতাম সব ক্ষত,
আদরে জড়াতাম তোকে বৃক্ষছায়ার মত।
একটি চড়ের ঘায়ে ভেঙে গেছে সব সেতু,
আমি আজ একা বসি খুঁজি শুধু হারানো হেতু।
পাথরের ভার সম চেপে আছে বুকে ব্যথা,
বলা হলো না তো আর কোনোদিন প্রিয় কথা।
১৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।