রাতের চন্দ্র তারা
- মোঃ নাসির উদ্দীন

দিনের আলোতে তুমি মোর রবি, তপ্ত রোদের মাঝে
শীতল ছায়া হয়ে নামো বন্ধু, হৃদয়ের সব কাজে।
ক্লান্ত দুপুরে যখন এ প্রাণ, তৃষ্ণায় কাঁদে একা
তোমার হাসিতে পাই যে তখন, সুশীতল জল দেখা।
বিকেলের সোনা রোদটুকু হয়ে, রাঙিয়ে দাও এ মন
তোমার মতন কে আছে আমার, এমন আপন জন?

গোধূলি ফুরালে যখন আঁধার, নামে ঐ নীল আকাশে
তুমি হয়ে আসো রাতের চঁন্দ্রিমা, জোছনার সুবাসে।
হাজার তারার মেলায় বন্ধু, তুমি বড় উজ্জ্বল
তোমার পরশে আঁধার পালায়, হাসে নিশি নির্মল।
পথ ভুলে যদি কভু পথচারী, থমকে দাঁড়াই দূরে
তুমি ধ্রুবতারা হয়ে জ্বলো বন্ধু, মোর এই হৃদপুরে।

সুখে আর দুখে রবে চিরদিন, এই তো শপথ আজ
মাথায় নিয়েছি তোমার পিরিতি, শ্রেষ্ঠ সুখের তাজ।
দিনের সূর্য রাতের চন্দ্র, হয়ে থেকো চিরকাল
তোমার বন্ধুতা মোর জীবনের, সেরা এক ইন্দ্রজাল।
ছিঁড়বে না কভু এ মায়ার বাঁধন, থাকবো মোরা সাথে
হাতে হাত রেখে কাটাবো জীবন, দিনে আর এই রাতে।


১৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026