শেষ ঠিকানার হাহাকার
- মোঃ নাসির উদ্দীন

​বিশাল অট্টালিকা তার, টাকার পাহাড় গড়া,
পায়ের নিচে কাঁপত মাটি, চলত ধরা-সরা।
হাজার বিঘার মালিক তিনি, দাপট ছিল ভারি,
আকাশছোঁয়া দালান কোঠা, দামী দামী গাড়ি।

​যোজন যোজন জমি ছিল, ছিল বাগানবাড়ি,
টাকা টাকা আমার ছেলে, সবার সাথে আড়ি।
হঠাৎ করে এল যখন পরপারের ডাক,
শূন্য হাতেই বিদায় নিলেন, পড়ে রইল সব শাঁখ।

​সন্তানেরা অস্থির আজ, ছুটছে দ্বারে দ্বারে,
বাবার লাশটা রাখবে কোথায়— সেই চিন্তায় মরে?
উচু দালান, বসতবাড়ি, নেই তো মাটির দেখা,
টাকার স্তূপের মাঝখানে আজ মৃত মানুষটি একা।

​নিজের গড়া সাম্রাজ্যে আজ এক তিল ঠাঁই নাই,
মাটি দেওয়ার জায়গা পেতে কাঁদছে সবাই তাই।
সাড়ে তিন হাত মাটির বড় অভাব চারিপাশে,
অহংকারের অট্টালিকা আজ নিয়তি নিষ্ঠুর হাসে।


২০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।