মোহের বাঁধন
- মোঃ নাসির উদ্দীন
অজান্তে পুরুষ সেই মক্ষিকা যেমন,
ক্ষণিক মিলনে মাগে মরণ-লিখন।
মধু-লোভে মত্ত হয়ে হারায় জীবন,
তবুও রঙিন টানে ব্যাকুলিত মন।
পুরুষ মানুষও চলে মায়ার আশ্রয়ে,
স্বপ্নিল বাসর গড়ে নির্ভীক হৃদয়ে।
জানে না সে বিবাহের পরবর্তী বেলা,
অশান্তির ঝড়ে হবে সুখের অবহেলা।
তবুও মানুষ বাঁধে ঘর অনুরাগে,
পুরানো নিয়তি যেন বারবার জাগে।
মিলনের তীব্র তৃষা, সংসারের টান,
মরণ ও অশান্তিরে সঁপে দেয় প্রাণ।
========
অক্ষরবৃত্ত ছন্দে
২১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।