বিকেলের ছোঁয়া
- মোঃ নাসির উদ্দীন

শান্ত দীঘির টলটলে জল, কাঁপছে মৃদুল বায়ে,
পুকুর পাড়ের শীতল ছায়া, শান্তি মাখায় গায়ে।
বটের ঝুরি নামছে নিচে, জলের বুকটা ছুঁয়ে,
একলা বকটি বসে আছে, এক নজরে নুয়ে।

ঘাটের ওপর শ্যাওলা জমা, পিছল স্মৃতির রেখা,
বাল্যবেলার দুরন্ত সব দিনগুলো যায় দেখা।
জলের ওপর শাপলা হাসে, লাল-সাদা ওই ভীড়ে,
মাছরাঙাটা ডাইভ দেয় আজ, ঝোপের আড়াল চিরে।

বিকেল বেলা যখন নামে, আবির মাখা আকাশ,
পুকুর পাড়ে বয়ে চলে, স্নিগ্ধ মিঠে বাতাস।
শুকনো পাতার মড়মড়ানি, ঘাসের পরে পা,
শহর ভুলে ক্ষণিকের তরে, খুঁজে পাওয়া সেই গাঁ।

ক্লান্ত পথিক জিরিয়ে নেয় ওই, প্রাচীন গাছের তলে,
মনের যত না বলা কথা, ভাসে পুকুর জলে।
পুকুর পাড়ের এই যে মায়া, ফুরাবে না তার রেশ,
এ যেন এক আপন চেনা, চিরচেনা এক দেশ।


২২-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026