অমোঘ নিয়তি
- মোঃ নাসির উদ্দীন

ফুলের কাননে ওড়ে অলস পাখায়,
পুরুষ মৌমাছি শুধু মায়ার নেশায়।
সংসারে কোনো কাজ নাহি তার দায়,
রাণীর সান্নিধ্য খুঁজে জীবন কাটায়।

একটিই লক্ষ্য তার, একটিই আশা,
মিলনের তরে শুধু ব্যাকুল পিয়াসা।
রানি সনে একদিন লভিলে মিলন,
মরণ আঘাত লয়ে হারায় জীবন।

ভাণ্ডারে মধু নাই, নাই কোনো ঘর,
অলক্ষ্যে ধেয়ে আসে মরণ-প্রহর।
নিয়তির অমোঘ সে লিখনের টানে,
অকাতরে প্রাণ দেয় মিলনের গানে।
===========
অক্ষরবৃত্ত ছন্দ


২৩-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026