জয় হোক মানুষের
- আমেরিকান কবিতা

জনগণ চায় না, তবুও
ক্ষমতার সিংহাসনে বসে থাকার একগুঁয়েমি আকাঙ্ক্ষা—
ধর্মের আড়ালে আয়াতুল্লাহ খোমেনি বংশের নিষ্ঠুর শাসন
ভয় দিয়ে শাসনের নির্মম ইতিহাস ।

পার্সিয়ান হৃদয় আজ বন্দি
মৌলবাদের কঠিন দেয়ালে,
শ্বাস নিতে চায় স্বাধীন বাতাসে—
তবু গলায় ঝুলে আছে অদৃশ্য শৃঙ্খল।

নারীদের অনেক আশা- স্বপ্ন ছিল,
কিন্তু তাদের স্বপ্ন ঢেকে দেওয়া হলো অন্ধকার বোরকায়—
নারীরা যেন পুরুষের কামদাসী ও বাচ্চার কারখানা
বেহেশতের গল্প শুনিয়ে নারীর স্বাধীনতা আজ বন্দি।

স্বৈর শাসক আয়াতুল্লাহ খোমেনির পতনে হাসি আসে,
তবু পূর্ণ আনন্দ তখনই হবে—
যেদিন ইরানের আকাশে
সব মানুষের সমান অধিকার এর পতাকা উড়বে।

ফিরে আসুক মানবতার আলো,
ফিরে আসুক মুক্ত চিন্তার দিন—
যেখানে ধর্ম নয়, মানুষ হবে প্রথম,
আর ভালোবাসাই হবে রাষ্ট্রের ভিত্তি।

ইরান হোক মানুষের জন্য,
ভয়ের নয়, বিভেদের নয়—
এক নতুন ভোর আসুক সেখানে,
যেখানে প্রতিটি মানুষ স্বাধীন।

জয় হোক ইরানের জয় হোক পার্সিয়ানদের
জয় হোক সকল মুক্তচিন্তার মানুষের....



সম্পাদক: www.americanpoet.org


২৪-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026