ক্ষতবিক্ষত মানচিত্র
- মোঃ নাসির উদ্দীন

​দুই মেরু আর দুই প্রান্তের টানে,
দেশটা আজ ক্ষতবিক্ষত অভিমানে।
মাঝখানে শুধু সাধারণ মানুষের দল,
দুর্ভোগ সয়ে চোখে ঝরে নোনা জল।

​সিংহাসনের লড়াইয়ে মত্ত রথ,
হারিয়ে গিয়েছে কল্যাণের মূল পথ।
একদল যায়, আরেকদল আসে ফিরে,
জনতার ভাগ্য বন্দি আঁধার তীরে।

​দেশের শত্রু আজ চেনা বড় দায়,
সেবার নামে লুটপাটে দিন যায়।
বঞ্চনা আর হাহাকারে ভরেছে আকাশ,
গুমরে মরছে তিল তিল করে বিশ্বাস।

​জেগে ওঠো তবে নতুন দিনের তরে,
মুক্ত বাতাস আসুক বাঙালির ঘরে।
দলাদলি ভুলে এক হোক সব প্রাণ,
দেশটা বাঁচাতে গাই জীবনের গান।


২৭-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।