চোর-ডাকাত
- মোঃ নাসির উদ্দীন
এই দেশেতে চোর-ডাকাতে রাস্তাঘাট আজ ভরা,
কেউ বা মারে পকেট তোমার, কেউ বা মারছে ধরা।
ডাকাত যারা বনে-জঙ্গলে থাকে না তারা আর,
সাদা পোশাকে টেবিল পেতে করছে লুটপাট সার।
বড় বড় সেই চোরগুলো সব চশমা চোখে এঁটে,
দেশটা যেন গিলে খায় তারা দিনরাত শুধু খেটে।
ছোট চোরটা পালায় ভয়ে পুলিশ দেখলে পথে,
বড় ডাকাত ঘুরে বেড়ায় সোনার বরণ রথে।
চাল চুরিতে ওস্তাদ কেউ, কেউ বা মারে ডাল,
জনগণের পেটে মেরে করছে তারা লাল।
বিদেশের ওই ব্যাংকে জমা হচ্ছে কাড়ি টাকা,
আর গরিবের এই পকেটে সব রয়ে যায় ফাঁকা।
২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।