তবুও আকাশ জাগে
- মোঃ নাসির উদ্দীন

২৪শে জুলাইয়ের সেই তপ্ত দুপুর,
রক্তে রাঙানো রাজপথ, মিছিলে রোদ্দুর।
ভেবেছিলাম ঘুচবে আঁধার, আসবে মুক্তি দিন,
নতুন সূর্য মুছবে গ্লানি, শোধ হবে সব ঋণ।
কিন্তু হায়!
এক শোষকের বিদায় বেলায় অন্য থাবার টান,
কে দেবে আজ সাধারণের জীবনের আস্থার গান?
পথের ধুলোয় অনিরাপদ আজো মানুষের ঘর,
আপন মানুষ ভয়ে কাঁপে, চারদিকে সব পর।

জনসাধারণের জান ও মাল কি সস্তা বড়ই তবে?
লুটতরাজ আর ভয়ের শাসন আর কতকাল রবে?
হায়না পাল্টায়, রং পাল্টায়, পাল্টায় না কি দিন?
মুক্তির নামে শৃঙ্খল আজো কেন এত কঠিন?

দেশটাকে কি ভালোবাসার কেউ নেই আর আজ?
সিংহাসনের মোহ ছেড়ে কে পরবে সেবার তাজ?
স্বার্থের এই গোলকধাঁধায় দেশপ্রেম কি মৃত?
বিবেক আজো ক্ষমতার কাছে কেন অবনত?

তবুও মানুষ স্বপ্ন দেখে,
স্বপ্ন হারায় না—
মিথ্যে মায়ার কুহেলিকায় পথ তো ফুরায় না।
হয়তো কোনো এক ভোরের আলোয় কাটবে কালো মেঘ,
দেশপ্রেমিকের সত্য সাহস পাবেই নতুন বেগ।


২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026