মুখচ্ছবি ও আয়না
- প্রসূন গোস্বামী

রাস্তা জুড়ে মিছিল গেছে
রাস্তা জুড়ে ভিড়,
এখন শুধু একলা ঘরে
নত করছ শির?

আয়নাটাকে সরিয়ে রেখে
দেয়াল ধরো হাত,
দেয়াল জুড়ে শ্যাওলা এখন
ভয়ংকর এক রাত।

হাত বাড়িয়ে ছুঁলেই বিপদ
পা বাড়ালেই খাদ,
মুখের ওপরে মুখ বসিয়ে
মেটাচ্ছ কার স্বাদ?

বুকের মাঝে লুকোনো সুর
বাইরে শুধু তালি,
সিংহাসনে বসলে যারা
তারাই দিচ্ছে গালি।

রক্তমাখা হাত ধুয়ে নাও
গঙ্গার ওই জ্বলে,
সবাই জানে সত্যি কথা
মিথ্যে সবাই বলে।

তোর কপালে তিলক আঁকা
আমার কপালে দাগ,
একই সাথে ভাগ করে নিই
পরস্পরের রাগ।

ছন্দ মেলাতে গিয়ে দেখি
ভুল করে ফেলেছি টান,
যেখানে কথা হওয়ার কথা
সেখানে শুধু গান?

গানের সুরে বিষ মিশিয়ে
পালাল যারা ভোরে,
অন্ধকারের সাক্ষী তারা
মরছে নিজের জোরে।

মুখোশ যখন আলগা হবে
পড়বে যখন খসে,
দেখবে তুমি নিজের ছায়া
একলা আছ বসে।


২৮-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026