মুখোশের আড়ালে হাহাকার
- মোঃ নাসির উদ্দীন

​দুই দিকে দুই দানব বসে, মাঝখানে মোর দেশ,
একদল গেলে অন্যটি আসে, ঘোরে না ভাগ্যের রেশ।
একই বৃন্তে দুটি বিষফল, একই মুদ্রার পিঠ,
জনগণের রক্ত চুষে গড়ে ক্ষমতার ভিত।

​আওয়ামী আর বিএনপি—নামে তো ভিন্ন অতি,
দেশটা গিলে খাওয়ার নেশায় একই তাদের গতি।
সিংহাসনের লোভে তারা জ্বালিয়ে দেয় ঘর,
পরের তরে কাঁদে না প্রাণ, সবাই তাদের পর।

​রাস্তায় পড়ে সাধারণ দেহ, মিছিলে ঝরে প্রাণ,
ওদিকে চলে গদি দখলের নিষ্ঠুর আয়োজন।
দেশের শত্রু চিনেছে মানুষ, চিনেছে তাদের রূপ,
লুটপাটের এই উৎসবে আজ বিবেক কেন চুপ?

​জেগে ওঠো তবে সাধারণ প্রাণ, আর কতকাল সইবে?
দেশটা এভাবে শকুনের হাতে আর কতদিন রইবে?
দলাদলি আর গোলামি ছেড়ে নিজের হকটা বোঝো,
নতুন দিনের আলোর দিশারি নিজের মাঝেই খোঁজো।


৩০-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026