মে দিবসের শ্রদ্ধাঞ্জলি
- মোঃ আছির আলী ( আসিফ )
সূর্য ওঠে পূর্ব আকাশে
নতুন দিনের গান,
শ্রমিক ভাইয়ের ঘামে ভেজা
দেশে জাগে নতুন প্রাণ।
হাতের মুঠোয় শক্ত লাঙল
আর হাতে হাতুড়ি,
শ্রমের দামে গড়ছে তারা
উন্নতিরই সিঁড়ি।
ঘাম ঝরে তপ্ত রোদে
তবু ক্লান্তি আসে না,
ন্যায্য পাওনা আদায় ছাড়া
অন্য কিছু চায় না।
শ্রমিক মানেই কারিগর
বিশ্ব গড়ার মূল,
তাদের হাতেই ফুটে ওঠে,
সভ্যতার ফুল।
মে দিবসের রক্তে লেখা
সংগ্রামের যে গান,
সকল শ্রমজীবী ভাইদের
রইল গভীর সম্মান।
০১-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।