সাগরের ক্রন্দন
- মোঃ নাসির উদ্দীন

একা আমি বসে আছি বালুকার তীরে,
আঁধার নেমেছে আজ ধরণীর শিরে।
তরঙ্গেরা আছড়ায় চরণের কাছে,
জানি না তো সাগরের কী বেদনা আছে।

গভীর নিশীথে শুনি জলধির সুর,
অতলান্ত হাহাকার বাজে সু-চতুর।
ফেটে পড়ে নীল জল পাষাণে আঘাতি,
কেঁদে মরে একা একা সারাদিন-রাতি।

মানুষের যত শোক, যত দীর্ঘশ্বাস,
লুকায়ে রেখেছে বুকে লোনা জলরাশ।
বিশালতা ঢাকা পড়ে কান্নার তানে,
মরমে পশিল সুর বিরহী এ গানে।

আকাশের পানে চেয়ে গুমরে সে মরে,
অশ্রুরা জল হয়ে ঝরে পড়ে ঘরে।
তীরের নির্জনতায় দাঁড়ায়ে একাকী,
সাগরের ক্রন্দনে আজ জল ভরে আঁখি।


০২-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026