খোঁয়াড়
- মোঃ আছির আলী ( আসিফ )

জনগণ আজ বন্দি যেন
নিঃসঙ্গ এক কোণে,
খোঁয়াড় সাজায় শাসকদলের
অন্ধকার কুটিল মনে।

মুক্ত বাতাস বইছে না আর
রুদ্ধ ঘরের চারপাশ,
প্রতিবাদের কণ্ঠগুলো
চাপা পড়ে নীরব নিশ্বাস।

গণতন্ত্রের নামের চাদর
গায়ে জড়িয়ে ঘোরে,
আসল শাসন চলছে কিন্তু
খোঁয়াড়ের নির্মম জোরে।

পাহারা দেয় লাঠিয়ালরা
দাঁড়িয়ে সদর দ্বারে,
ইচ্ছে হলেই খাঁচায় পোরে
চাবুক নামে কার ঘাড়ে?

শিকল দিয়ে স্বপ্ন বেঁধে
রাখছে ওরা দূরে,
খোঁয়াড় থেকে মুক্তি চাই
শিকল ভাঙার সেই সুরে।


০৪-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026