প্রেমের পত্র
- মোঃ নাসির উদ্দীন
পথের ভিড়েতে রোজ কত মুখ দেখি,
নয়ন মেলিয়া অবাক হইয়া লিখি
শত চঞ্চল চরণে নামিয়া আসে,
হাসির ঝিলিক মায়াবী রোদেতে ভাসে।
চেনা-অচেনার ভীড়ে হারাইয়া যাই,
তবুও হৃদয়ে তোমারেই খুঁজে পাই।
সহস্র মুখ ছায়ার মতন ঘোরে,
একখানি মুখ কেবলি বাঁধিয়া রাখে।
ইচ্ছা জাগিছে নিভৃত মনের কোণে,
কথা সাজাইয়া কহি আজ সংগোপনে।
হাজার নারীর ভিড়েতে তোমায় দেখি,
সুযোগ পাইলে প্রেমের পত্র লিখি।
০৪-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।