মায়ার খেলা
- মোঃ নাসির উদ্দীন

​ঘরের কোণে প্রদীপ জ্বলে, শান্ত তাহার শিখা,
তবুও কেন চোখের কোণে বাহির-পানে লিখা?
নিকট যে জন আগলে রাখে পরম মমতায়,
অবহেলায় তাহার ছায়া ধূলায় মিশে যায়।

​দূরের পাহাড় সবুজ লাগে, মিঠে বনের গান,
অচিন দেশের মায়ার টানে উড়ুউড়ু এই প্রাণ।
নিজের ঘরে রত্ন ফেলে কাঁচের মায়ায় ভোল্,
পরের বাগান সুন্দর লাগে, মনে লাগলে দোল।

​চেনা মানুষ চেনা কথা, লাগে বিষের মতো,
অচেনা জন ভালো লাগে, বাড়ায় মনে ক্ষত।
নিকট সুখের মূল্য দিতে ভুল করে আজ যারা,
দিন ফুরালে তারাই শেষে হয় যে দিশেহারা।

​ঘরের মানুষ আপন জানি, পর যে চিরকাল,
ভুলের মোহে ছিঁড়লে তুমি সুখের বোনা জাল।
মরীচিকার পেছনে ওই ছুটে চলাই সার,
হাতের লক্ষ্মী পায়ে ঠেলে আঁধার হবে পার।


০৬-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026