বটবৃক্ষ বাবা
- মোঃ আছির আলী ( আসিফ )

তোমার শক্ত হাতের ছোঁয়ায়, কাটে মনের ভয়,
বিপদ-আপদ হাসিমুখে করো তুমি জয়।
ক্লান্ত দেহে ফেরো যখন দিনের শেষে ঘরে,
আদরমাখা দু’হাত এসে কপালে ছুঁয়ে ধরে।

রোদের তাপে পুড়ে কপাল, ঘামে ভিজে বুক,
মোদের মুখে অন্ন দিতে বিলাও তোমার সুখ।
শাসন তোমার কঠিন হীরক, ভেতরটা কুসুমাসার,
অপার স্নেহে আগলে রাখো নিজের পরিবার।

বটের ছায়া যেমন করে জুড়ায় ক্লান্ত প্রাণ,
তেমন করে আড়াল করো সকল অপমান।
পাহাড়সম ধৈর্য তোমার, নদীর মতো মন,
তুমিই আমার সঠিক দিশা, শ্রেষ্ঠ আপনজন।

হাজার ভুলের মাঝেও তুমি ক্ষমার বটবৃক্ষ,
মমতাতে শান্ত করো তুমি সব দুঃখ-বিরহ।
চলতে গিয়ে হোঁচট খেলে, ধরো শক্ত হাত,
ভোরের আলো তুমি বাবা, কাটাও আঁধার রাত।

নিঃস্বার্থ সেই ভালোবাসা পাই যে তোমার তরে,
আশ্রয়ের ছায়া হয়ে তুমি থাকো মাথার উপরে।
দীর্ঘায়ু হও, আশীর্বাদে, এই তো শুধু চাই,
তোমার মতো আশ্রয় আর এ জগতে নাই।


০৭-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026