কল্পনার নীল পরী
- মোঃ নাসির উদ্দীন
আকাশের পরী হয়ে ডানা মেলে দিই,
তোমার ওই ভাবনার নীল আমি নিই।
জোছনার আলো মেখে মায়াবী সে বেশ,
ভালোবাসা দিয়ে বুনি গল্পের শেষ।
মেঘের পালক দিয়ে সাজাই এ প্রাণ,
বাতাসে ছড়াই শুধু মিলনের গান।
তুমি চাও কাছে তাই আসি বারবার,
ভেঙে দিয়ে বিরহের যত অন্ধকার।
আমি তো আলোর কণা, ছায়ার মতন,
হৃদয়ে রেখো আমায় অতি সযতন।
পরীর ডানায় চড়ে প্রেম নিয়ে আসি,
তোমায় শোনাবো শুধু— 'খুব ভালোবাসি'।
১০-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।