চিঠির প্রতীক্ষায়
- মোঃ নাসির উদ্দীন
কত যে চিঠি আমি / লিখেছি তোরে বন্ধু,
হৃদয়ে জমে আছে / ব্যথার নীল সিন্ধু।
সময়ের বড় টান / তোর কাছে শুনি রোজ,
একবার নিলি না তো / অভাগার কোনো খোঁজ।
আকাশে মেঘ জমে / বৃষ্টি যে ঝরে যায়,
উদাসীন মন মোর / পথের দিকেই চায়।
কাগজে কলমে আমি / একেছি যে কত সুখ,
মনে কি পড়ে না আর / আমার এই চেনা মুখ?
অক্ষরগুলো সব / অভিমানে মরে প্রিয়,
পারলে আমায় তুমি / একটু সময় দিও।
পড়েনি কি চোখে আজ / খামভরা হাহাকার?
নীরবতা দিয়ে কেন / ভেঙে দাও মন বারবার?
বন্ধুর মায়া বুঝি / এতই কি ঠুনকো আজ?
ব্যস্ততা তবে কি তোর / জীবনের বড় কাজ?
শেষবার লিখি চিঠি / জবাবের আশায় ভাই,
তোর ওই ভালোবাসা / ফিরে পেতে শুধু চাই।
১২-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।