অচিন ক্ষিতির পথে
- মোঃ আছির আলী ( আসিফ )

আমিও একদিন বুড়ো হবো
হাতে থাকবে লাঠি,
কখন যে ডাক আসিবে
দিয়ে যাব সবাইকে ফাঁকি।

চুলগুলো সব পেকে হবে সাদা
দৃষ্টি হবে ঘোলা,
স্মৃতির পাতায় ধুলো জমবে
দিনগুলো যাবে ভোলা।

চামড়ায় সব ভাঁজ পড়বে
কমবে দেহের জোর,
দিনের শেষে অপেক্ষা
আসবে নীরব ভোর।

লাঠির টক-টক শব্দে
ঘর হবে যে মুখর,
অতীত দিনের গল্প শুনে
হবো যে কাতর।

জীবনের এই খেলার শেষে
সবাই হারায় দিশা,
ফাঁকি দিয়ে চলে যাবো
নিয়ে এক টুকরো তৃষ্ণা।

তোমরা থেকো আপন মনে
রেখো মোরে স্মৃতিতে,
আমিও একদিন হারিয়ে যাব
ঐ অচিন ক্ষিতিতে।


১১-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026