ক্ষুধার মিছিল
- মোঃ আছির আলী ( আসিফ )
উন্নত দেশ, উন্নত বেশ
মুখে কথার খই,
ভাতের থালা শূন্য পড়ে
মানুষ বাঁচবে কই?
ঝকঝকে সব দালান কোঠা
আকাশছোঁয়া ঘর,
বস্তিতে আজ উনুন জ্বলে না
সবাই পরশপাথর।
ডিজিটাল ওই ইশতেহারে
স্বপ্ন বোনা হয়,
পেটের জ্বালায় মানুষ কাঁদে
সুখ তো দূরে রয়।
গুদামভরা চালের বস্তা
ক্ষুধায় মরে রই,
গরিব কেন উপোস থাকে
ভাত জোটে না কই?
বিদেশে আজ পাচার টাকা
বিলাসিতার বান,
অভাবী ওই পল্লী গাঁয়ে
মরছে রে ইনসান।
উন্নতি কি কেবল তবে
রঙিন ছবির খেলা?
দুর্ভিক্ষ যে তাড়িয়ে বেড়ায়
সারা দুপুরবেলা।
গলায় কেবল মিথ্যে বুলি
উন্নয়নের ফাঁকা থলি।
লুটপাটের এই কারখানাতে
পড়ল চোখে ধূলি।
রক্তশোষা উন্নতিতে
চাই না এমন সুখ,
আগে সবার অন্ন জোটাক
হাসুক সবার মুখ।
মিথ্যে কথার মায়াজাল ওই
ছিঁড়ে করো শেষ,
খাবার পাক জনসাধারণ
তবেই আমার দেশ।
বিপ্লব হোক ভাতের থালায়
জাগুক এবার প্রাণ,
উন্নতি মানে অন্ন জোটাক
জাগুক মানুষের সম্মান।
রচনাকাল- ০৪/০৬/২০২৬
১১-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।